অশোকনগর ব্লক জাতীয় কংগ্রেস ও ছাএ পরিষদ নেতৃত্বের পক্ষথেকে স্মারকলিপি প্রদান
দেবাশীষ মজুমদার, অশোকনগরঃ সারা রাজ্য জুড়ে আজ জাতীয় কংগ্রেস এক কর্মসূচী গ্রহন করেছিলো। আজ সেই কর্মসূচী নিয়ে হাবরা ২ নং বিডিও অফিসে জাতীয় কংগ্রেস এর উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচী গ্রহন করা হয়। একদিকে করোনা ভাইরাস, অপরদিকে আমফান ঝড়ে সাধারণ মানুষের জীবন ও জীবিকা ভীষন ভাবে সংকটজনক। এই পরিস্থিতিতে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে পরিষেবা পৌঁছে দিতে পারছে না বলে তারা দাবি করছেন। কাজ নেই, খাবার নেই, এক অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছে সাধারণ মানুষ। সাধারণ সকল মানুষ যাতে ঠিক মত খেতে পারে, সরকারের সব রকম সুযোগ সুবিধার সহায়তা যেন সাধারণ মানুষ পায়। সেখানে যেনো কোন রকম স্বজনপোষন না হয়। এই দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেন অশোকনগর ব্লক জাতীয় কংগ্রেস ও ছাএ পরিষদ নেতৃত্ব।
আজকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নীতিশ মজুমদার, অরিজিৎ চক্রবর্তী ও যুব সভাপতি সুখেন সরকার ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


Connect With Us