মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন গৃহ শিক্ষকেরা
সারা বিশ্ব জুড়ে চলছে করোনা মহামারী, দিনের পর দিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যাl যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে যাচ্ছে প্রশাসনl ব্যক্তি থেকে সামাজিক সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সরকারের পক্ষে l এবার এগিয়ে এলেন পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির ময়না ব্লকের গৃহ শিক্ষকেরা l
বিধায়ক সংগ্রাম কুমার দলুই এর পরামর্শে ময়না ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজীব সরকারের হাতে তুলে দেওয়া হল ১০,০০১ টাকার চেকl উপস্থিত ছিলেন গৃহ শিক্ষক কল্যাণ সমিতির ময়না ব্লকের সম্পাদক সুজিত মন্ডল ও অন্যান্য শিক্ষকেরাl এর পাশাপাশি সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে অনুরোধ করা হয় এই লক ডাউনে গৃহ শিক্ষকদের দুরবস্থা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরা ও সরকারি শিক্ষকদের লকডাউন উপেক্ষা করে আইন অমান্য করে গৃহ শিক্ষকতা চালিয়ে যাওয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা l
গৃহ শিক্ষকদের সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন সমষ্টি উন্নয়ন আধিকারিকl গৃহ শিক্ষকদের এই প্রয়াসকে অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট মহল l
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


Connect With Us