SER-10,ময়নাগুড়ি,২৫ জুন:
লাদাখ সীমান্তে শহীদ ভারতীয় সেনাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলো জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের হেলাপাকড়ী বাজারের হেলাপাকড়ী যৌথ মঞ্চ।
হেলাপাকড়ী যৌথ মঞ্চের পক্ষ থেকে গত ২৪ জুন বুধবার সন্ধ্যা ৬ টা নাগাদ লাদাখে চীনের সাথে সহিংস মুখোমুখি সংঘর্ষে শহীদ ২০ জন ভারতীয় জওয়ানদের প্রতি মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নিরবতা পালন করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
পাশাপাশি বীর সৈনিকদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এবং যেভাবে ভারতীয় বীর সৈনিকদের উপর বর্বরোচিত হামলা চালায় চীনা সৈনিক তার জন্য তিব্র প্রতিবাদ জানানো হয় হেলাপাকড়ী যৌথ মঞ্চের পক্ষ থেকে।
এদিন উপস্থিত ছিলেন নাগরিক মঞ্চের সম্পাদক, হেলাপাকড়ী নেতাজী ক্লাবের সম্পাদক, ব্যবসায়ী সমিতির সম্পাদক এবং শিক্ষক ঐক্য মঞ্চের সম্পাদক l
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ