Advertisement

আত্মীয় বাড়িতে এসে সিঙ্গিমারি নদী-তে স্নান করতে গিয়ে নিখোঁজ এক যুবক

Advertisement

আজ সীমান্তবর্তী শহর দিনহাটার ওকড়াবাড়ী অঞ্চলের অন্তর্গত কাউরাই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মানসাই নদী যার আঞ্চলিক নাম সিঙ্গিমারি নদী-তে স্নান করতে গিয়ে এক যুবক তলিয়ে যায়। 

জানা গেছে, ওই যুবকের বাড়ি পেটলার রাজাখোরায়। কাউরাইয়ে তাঁর আত্মীয়ের বাড়ি এসেছে। দুপুরে নদীতে স্নান করতে গিয়ে ওই যুবক নিখোঁজ হয়ে যায়। উপস্থিত অন্যান্যরা কিছুক্ষন থাকার পর তাঁকে দেখতে না পেলে খোঁজাখুজি শুরু করে । কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যায়নি। 

এই খবর জানাজানি হতেই ওই এলাকা জুড়ে ধীরে ধীরে ভিড় জমাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং তল্লাশি চালালেও খোঁজ মেলেনি। স্থানীয় সূত্রে জানা গেছে আগামীকাল ফের প্রশাসনের তরফে খোঁজ চালানো হবে। সিভিল ডিফেন্স কর্মী, ডুবুরিদেরও কাজে লাগানো হবে বলে জানা গেছে। 

স্থানীয় এক যুবক জানিয়েছে, ওই যুবক এখানে তাঁর মামা বাড়িতে এসেছে। দুপুরে কয়েকজন মিলে স্নান করতেই সে নদীতে গিয়েছে। বয়স প্রায় ২২ বছর।   
Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ