Advertisement

কোন কোন রুটে চলবে যাত্রীবাহী ট্রেন জেনে নিন এক নজরে.....

Advertisement
15 টি বিশেষ ট্রেন সীমিত স্টপ সহ নয়াদিল্লি স্টেশন থেকে চলবে

এই ট্রেনগুলির আসনের জন্য ভাড়া স্বাভাবিক হবে, বাড়ানো হবে না
এই ট্রেনগুলির কেবলমাত্র এসি কোচ আপাতত চলাচল করবে
রবিবার রেল জানিয়েছে, ১২ মে থেকে পর্যায়ক্রমে যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু করা হবে। ১২ মে কেবলমাত্র নিউ দিল্লি স্টেশন থেকে ট্রেন চলবে। মোট ১৫ জোড়া ট্রেন চালানো হবে বলে জানা গেছে। যদিও আইআরসিটিসি-র ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে বুক করতে হবে টিকিট। স্টেশনে টিকিট পাওয়া যাবে না।

কোন কোন রুটে চলবে সেই ট্রেন জেনে নেওয়া যাক এক নজরে...... 
  • নয়াদিল্লি থেকে ডিব্রুগড়
  • নয়াদিল্লি থেকে আগরতলা
  • নয়াদিল্লি থেকে হাওড়া
  • নয়াদিল্লি থেকে পাটনা
  • নয়াদিল্লি থেকে বিলাসপুর
  • নয়াদিল্লি থেকে রাঁচি
  • নয়াদিল্লি থেকে ভুবনেশ্বর
  • নয়াদিল্লি থেকে সেকান্দ্রাবাদ
  • নয়াদিল্লি থেকে বেঙ্গালুরু
  • নয়াদিল্লি থেকে চেন্নাই
  • নয়াদিল্লি থেকে তিরুবনন্তপুরম
  • নয়াদিল্লি থেকে মদগাঁও
  • নয়াদিল্লি থেকে মুম্বই সেন্ট্রাল
  • নয়াদিল্লি থেকে আহমেদাবাদ
  • নয়াদিল্লি থেকে জম্মু তাবি
এই ট্রেনগুলির কেবলমাত্র এসি কোচই আপাতত চলাচল করবে এবং এগুলির সীমিত স্টপ থাকবে। রেলের তরফ থেকে জানানো হয়েছে ১১ই মে থেকে শুরু হবে টিকিট বুকিং শুরু হবে। ১১ই মে বিকাল ৪টা থেকে https://www.irctc.co.in/ সাইট থেকে টিকিট বুকিং করতে হবে। রেলের সময়সীমা পরে জানানো হবে বলেই জানা গেছে। তবে রেলী টিকিট কেটেই প্ল্যাটফর্মে ঢোকার অনুমতি থাকবে। তাঁর আগে স্ক্রিনিং করা হবে, উপসর্গহীন যাত্রীদেরই শুধুমাত্র ট্রেনে ওঠার অনুমতি থাকবে। পাশাপাশি বন্ধ থাকবে সকল টিকিট কাউন্টার। প্ল্যাটফর্ম টিকিটসহ কোনও কাউন্টার টিকিটও পাওয়া যাবে না। এছাড়াও, যাত্রীদের নিয়ম অনুসারে মাস্ক ব্যবহার করতে হবেই।
Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in