'হর ঘর তেরঙ্গা' (Har Ghar Tiranga) অভিযানের সমস্ত খবর এক ক্লিকে

প্রতিদিন 3GB DATA-র সুবিধা নিয়ে এলো JIO

Reliance Jio তাদের ওয়ার্ক ফ্রম হোম প্যাকে একদিকে যেমন রদবদল এনেছে তেমনি প্রিপেইড ব্যবহারকারীদের বাড়ি থেকে কাজ করার জন্য, আরও বেশি ডেটা দেওয়ার সুবিধার্থে নতুন তিন মাসের প্ল্যান চালু করেছে। প্ল্যানের দাম ৯৯৯ টাকা। যদিও ইতিমধ্যে যথাক্রমে ৫৯৯ এবং ৫৫৫ টাকার দুটি আরও তিন মাসের প্ল্যান রয়েছে। 


কি নতুনত্ব রয়েছে এই প্ল্যানে? তা জানার আগে একবার দেখে নেই ৫৯৯ ও ৫৫৫ টাকার প্ল্যান দুটির সুবিধা-
৫৫৫ টাকার তিনমাসের প্ল্যান ব্যবহারকারীরা ৮৪ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি ডেটা পাবেন, যা ৯৯৯ টাকার প্ল্যানের অর্ধেক। এই প্ল্যানটি নন জিওতে ৩০০০ মিনিট ফ্রি দিচ্ছে। রোজ ১০০ টি এসএমএস এবং JioCinema, Jio Savan এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে।


আর যে সমস্ত গ্রাহক দিনে ২ জিবি ডেটা ব্যবহার করতে চান তাদের জন্য ৫৯৯ টাকার প্ল্যান। 


তবে নতুন ৯৯৯ টাকার প্ল্যানের সঙ্গে জিও ব্যবহারকারীদের আরও বেশি ডেটা দেওয়ার সুবিধে রয়েছে। এই প্ল্যানে দৈনিক ৩ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। ডেটা শেষ হয়ে গেলেও ৬৪ KBPS নেমে যাবে ইন্টারনেট স্পিড। কিন্তু নেট বন্ধ হবে না, কাজ চালানো যাবে। 


একই সাথে jio থেকে অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট টকটাইম পাওয়া যাবে। সঙ্গে দৈনিক ১০০ টি করে এসএমএস। এছাড়া, JioApps, JioCinema, Jio Savaan ব্যবহার করা যাবে একদম বিনামূল্যে । এই সুবিধা ৮৪ দিনের জন্য । 







কয়েকদিন আগেই Jio তাদের গ্রাহকদের জন্য তিনটি ওয়ার্ক ফ্রম হোম প্ল্যান এনেছিল- 151 টাকা, 201 টাকা ও 251 টাকা। আগে এই ডেটা প্যাকগুলির নির্দিষ্ট কোন ভ্যালিডিটি ছিল না। অর্থাৎ এই অ্যাড অন প্ল্যানগুলি আপনি ততদিন ব্যবহার করতে পারতেন যতদিন আপনার বর্তমান প্ল্যানের ভ্যালিডিটি থাকবে। তবে এবার কোম্পানি এই ওয়ার্ক ফ্রম হোম প্ল্যানের বৈধতা নির্দিষ্ট করে দিল। এবার থেকে আপনি এই প্ল্যানগুলি ৩০ দিন ব্যবহার করতে পারবেন। এতে মন খারাপ হয়ে গিয়েছিল গ্রাহকদের। তবে এখন দেখার ৯৯৯ এর প্ল্যান কতটা খুশি করতে পারে গ্রাহকদের।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in