Advertisement

মুখোমুখি সংঘর্ষ থেকে রেহাই পেয়ে উল্টে গেল ট্রাকের ট্রলি

Advertisement

SER-10,ময়নাগুড়ি, ১৩ মে: মুখোমুখি সংঘর্ষের হাত থেকে রক্ষা পেল এক ট্রাকটার চালক। ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার অঞ্চলের জল্পেশের সংলগ্ন কোটেরবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে আজ বেলা ১২ নাগাদ।

জানা যায়, জল্পেশ থেকে কোটেরবাড়ির দিকে যাচ্ছিলেন একটি মারুতি গাড়ি এবং অপরদিকে সামনে বাইক এবং পিছনে একটি ট্রাকটর কোটেরবাড়ি থেকে জল্পেশের দিকে যাচ্ছিলেন।

জল্পেশ থেকে কোটেরবাড়ি যাওয়া মারুতি গাড়ির চালক হঠাৎ করে ব্রেক করে এবং কোটেরবাড়ি থেকে জল্পেশের দিকে যাওয়া বাইক চালক নিজের জীবন বাচাতে কিছু না ভেবেই ব্রেক করে। এবং বাইকের পিছনের ট্রাকটরটি বাইক চালককে বাচাতে ব্রিজের নিচে ট্রাকটর নামিয়ে দেয়। এবং ট্রাকটরের ট্রলি উল্টে পরে যায় ব্রিজের নীচে। অল্পের জন্য প্রানে বেচে যায় ট্রাকটর চালক।
Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in