Advertisement

ঔষধ কোম্পানির গ্যাস লিক,৩ কিলোমিটার এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়েছে গ্যাস

Advertisement

অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে আরআর বেঙ্কটপুরম গ্রামে এলজি পলিমার ওষুধ কোম্পানিতে গ্যাস লিক করে ৮জন মৃত্যু হয়েছে, যার মধ্যে এক জন শিশু। ১২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেই সূত্রের খবর। 

জানা গেছে, কোম্পানি থেকে ৩ কিলোমিটার সার্কেল এলাকা পর্যন্ত এই গ্যাস ছড়িয়ে পড়েছে। আক্রান্তদের চোখ জ্বালা করছে, দেখা দিয়েছে শ্বাসকষ্ট। ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ ও এসডিআরএফ-এর দল। অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ১,০০০ মানুষ বলেই জানাচ্ছে সূত্র। ইতিমধ্যে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।

তবে,এই দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।
Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in