Latest News

6/recent/ticker-posts

Ad Code

পেনশন ভোগীদের জন্য ৭৬৪কোটি টাকা মঞ্জুর কেন্দ্রের

EPFO RELEASES RS.764 CRORES TO ITS PENSIONERS
এমপ্লয়ী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন(ইপিএফও) প্রকল্পের আওতায় ৬৫ লক্ষ পেনশনভোগী রয়েছেন। দেশ জুড়ে চলা লকডাউনের মধ্যে ইপিএফও'র ১৩৫ জন ফিল্ড আধিকারিক পেনশন ভোগীদের সমস্যা এড়াতে তাদের অ্যাকাউন্টে সরাসরি এপ্রিল মাসের টাকা পাঠানোর ব্যবস্থা করেছে।

পিআইবি সূত্রে জানা গেছে- ইপিএফও'র সমস্ত আধিকারিক, কর্মীরা দেশের সমস্ত দায়িত্ব প্রাপ্ত নোডাল ব্যাঙ্ক গুলিতে পেনশন ভোগীদের জন্য ৭৬৪কোটি টাকা পাঠানোর কাজে অক্লান্ত পরিশ্রম করেছেন। এবার যাতে পেনশন ভোগীর অ্যাকাউন্টে সময় মতো সেই টাকা জমা হয়, ব্যাঙ্কের শাখাগুলিকে তা সুনিশ্চিত করতে বলেছে ইপিএফও।


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code