Advertisement

বাইক দুর্ঘটনায় গুরুতর আহত ১

Advertisement

রবিবার সীমান্তবর্তী এলাকা দিনহাটার ওকড়াবাড়ীতে বাইক দুর্ঘটনায় একজন গুরুতর আহত। ঘটনাটি ওকড়াবাড়ী থেকে গোবরাছড়া যাওয়ার পথে ফলিমারী এলাকায় প্রায় রাত্রি ৯টার দিকে ঘটে। 

স্থানীয়রা জানিয়েছে, প্রচন্ড দ্রুত গতিতে বাইকটি যাওয়ার সময় হঠাৎই স্লিপ করে পড়ে যায়। প্রচন্ড আওয়াজ হওয়ায় ঘটনাস্থলে ছুটে এলাকার লোকজন। তারা দেখতে পায় বাইকটির বিভিন্ন জায়গা ভেঙে  গুরুতর অবস্থায় পড়ে রয়েছে বাইক আরোহী। 

এই ঘটনার জেরে ব‍্যাপক চাঞ্চল‍্য ছড়ায় এলাকায়। সঙ্গে সঙ্গে দমকল বাহিনীতে খবর দিলে দমকল বাহিনী পৌঁছায় ও বাইক আরোহীকে দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠানো হয়। 

জানা গেছে, আহত ওই যুবক ওকড়াবাড়ী এলাকারই বাসিন্দা।
Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in