প্রবাদপ্রতিম হকি তারকা বলবীর সিংহ সিনিয়র প্রয়াত হয়েছেন। আজ সকালে চণ্ডীগড়ে মারা গিয়েছেন ৯৫ বছরের এই প্রাক্তন খেলোয়াড়। জানা গেছে, ২ সপ্তাহের বেশি সময় ধরে তিনি একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। মোহালির ফোর্টিস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল ডিরেক্টর অভিজিৎ সিংহ জানিয়েছেন, আজ সকাল সাড়ে ছটা নাগাদ বলবীরের মৃত্যু হয়েছে।
প্রচণ্ড জ্বর ও ব্রঙ্কিয়াল নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরে বলবীরে মস্তিষ্কে রক্ত জমাট বেধে যায়। ১৮ তারিখ থেকে সেমি কোমাটোজ অবস্থায় ছিলেন তিনি।
একমাত্র ভারতীয় হিসেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বলবীর সিনিয়রকে তাদের বেছে নেওয়া আধুনিক অলিম্পিক ইতিহাসের ১৬ জন প্রবাদপ্রতিম তারকার মধ্যে রেখেছে। অলিম্পিক ফাইনালে তাঁর করা সর্বাধিক গোলের রেকর্ড এখন পৃথিবীতে কেউ ভাঙতে পারেননি। তিনবার অলিম্পিকে ভারতকে সোনা এনে দিয়েছেন তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us