Latest News

6/recent/ticker-posts

Ad Code

তিন মাস পর দেশে ফিরছেন বিশ্বনাথন আনন্দ


করোনা ভাইরাস জনিত পরিস্থিতির জন্য বাতিল হয়ে যায় সমস্ত ক্রীড়া ইভেন্ট। পাশাপাশি, নিষেধাজ্ঞা জারি হয় যাতায়তে। কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে জার্মানিতে যাতায়াতের ক্ষেত্রে নিষেধাজ্ঞার জেরে আটকে পড়েছিলেন প্রাক্তন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ।প্রায় তিন মাস পর আজ শনিবার তিনি দেশে ফিরছেন বলে জানা গিয়েছে।  

বুন্দেসলিগা দাবা লিগের জন্য আনন্দ জার্মানিতে নিয়েছিলেন। ক্যান্ডিডে়টস টুর্নামেন্টে ধারাভাষ্য দিচ্ছিলেন। মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল সেই টুর্নামেন্ট।

আনন্দের স্ত্রী অরুণা সংবাদসংস্থাকে জানিয়েছেন, আনন্দ আজই ফিরছেন। শুক্রবার রাতে আনন্দ ফ্রাঙ্কফার্ট থেকে এয়ার ইন্ডিয়ার বিমান ধরেছেন। দিল্লি হয়ে তিনি আজ বেঙ্গালুরুতে পৌঁছবেন। 

তবে, কর্ণাটক সরকারের নিয়ম অনুসারে তাকে ১৪ দিনের কোয়ারাইন্টিনে থাকার পর বাড়ী ফিরতে হবে। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code