Latest News

6/recent/ticker-posts

Ad Code

লকডাউন আর ঝড় ঝাপটা কে তোয়াক্কা না করে আবার ধর্ণায় বসল এক যুবক

Pic src: Social media

গোটা বিশ্বে থাবা বসিয়েছে করোনা নামক মারণ ভাইরাস। বাঁচবার একটাই পথ লকডাউন, তাই দেশে চলছে লকডাউন। গোটা ভারত বর্ষ জুড়ে দীর্ঘ দুই মাস ধরে চলছে লকডাউন। 


আবার এরই মাঝে আমাদের রাজ্যে তান্ডব চালাচ্ছে বিভিন্ন ঝড় ঝাপটা। লকডাউন আর এই ঝড় ঝাপটা কে তোয়াক্কা না করে তুফানগঞ্জের লোহাগাড়ি তে আবার ধর্নায় বসলো সঞ্জিত বর্মন নামের এক যুবক।


সঞ্জিত বর্মন জানাচ্ছে, তাঁর সঙ্গে মেয়েটির দীর্ঘদিনের সম্পর্ক। মেয়েটিরে বিয়ের কথা বার্তা চলছিল জেনে মেয়ের বাড়িতে জানানো হলেও বাড়ির লোক রাজি না হলে সে আত্মহত্যা করার চেষ্টা করলে সঞ্জিত তাঁর প্রেমিকাকে এক বান্ধবীর বাড়িতে রেখে আসে। পরে বাড়ির লোক জানায় আর বিয়ের চাপ দেওয়া হবে না। কিন্তু তারপরেও বিয়ে নিয়ে তোরজোড় চালায় মেয়ের বাড়ির লোক। তাই সঞ্জিত ও তাঁর বন্ধু মেয়ের বাড়িতে আসলে তাঁদের মারধোর করে বলেই অভিযোগ সঞ্জিতের। 


তারপর দীর্ঘ দুমাস প্রেমিকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর আজ সে ধর্নায় বসেছে তাঁর সাত বছর সম্পর্কে থাকা প্রেমিকাকে কাছে পেতে। 

বিস্তারিত ভিডিওতে-

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code