মা আসছে ...

করোনা সচেতনতার প্রচারে নিজেদের তৈরি মাস্ক বিলি ফরওয়ার্ড ব্লকের



মারণ ভাইরাস করোনার থেকে নিজেকে বাঁচাতে কোনটি করণীয় আর কোনটি নয় সেটা গ্রামগঞ্জের অধিকাংশ লোকজনই জানেনা। হয়তো সামান্য স্বাস্থ্যবিধি টুকুও জানেনা অথবা অজ্ঞতার কারণে মানেনা। তাদের সহযোগিতায় এবার এগিয়ে এলো সারাভারত ফরওয়ার্ড ব্লক।

আজ দিনহাটার নাজিরহাট সহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে করোনা সচেতনতায় প্রচার চালায় সারাভারত ফরওয়ার্ড ব্লকের কোচবিহার শাখা। 'লকডাউন মেনে চলুন, ঘরে থাকুন', 'নিজে বাচুন, পরিবারকে রক্ষা করুন', 'সমাজ বাঁচান, দেশ বাঁচান' ইত্যাদি স্লোগানে জনগণকে সচেতন করেন তারা। 

এছাড়াও নিজেদের তৈরি মাস্ক বিতরণ করে সকলকে মাস্ক পড়ার প্রয়োজনীয়তা বুঝিয়ে দিয়েছেন। 

আজকের সচেতনতার প্রচারে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কম. আব্দুর রউফ, যুবলীগের মহকুমা সম্পাদক কম. রৌশন হাবিব, কম. বীরেন সরকার, কম. প্রানেশ সরকার।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in