Latest News

6/recent/ticker-posts

Ad Code

মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ময়নাগুড়ি ব্লকে

মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ময়নাগুড়ি ব্লকে

SER-10,ময়নাগুড়ি, ৯ এপ্রিল : বৃদ্ধর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো  জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নং অঞ্চলের টাখুরির ডাঙ্গা এলাকায়।

বৃহস্পতিবার সকালে মৃতদেহটি রাস্তার ধারে দেখতে পায় স্থানীয়রা। এরপর খবর পেয়ে ছুটে আসে ময়নাগুড়ি থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায় মৃতের নাম সুভাষ রায়, বাড়ি কোচবিহার জেলার মেখলিগঞ্জের সংলগ্ন পানিশালা এলাকায়।

পুলিশ জানায়-  ঠিক কি কারণে মৃত্যু হয়েছে তা তদন্তের পর জানা যাবে।

মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয়। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code