দুস্থদের ত্রাণ সামগ্রী বিতরণ আস্থা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের
SER-10,ময়নাগুড়ি, ১৮ এপ্রিল : গত বৃহস্পতিবারের পর আজ শনিবার ফের করোনা বিপর্যয়ে দুস্থদের পাশে দাড়াল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নং অঞ্চলের একটি সেচ্ছাসেবী সংগঠন 'আস্থা ওয়েলফেয়ার অর্গানাইজেশন'। দুস্থদের সাহায্যর্থে এই নতুন উদ্যোগ গ্রহণ করেছে সাপ্টিবাড়ী ২ নং অঞ্চলের কিছু যুবক। এবং গত বৃহস্পতিবার দুস্থদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়ে তাদের নতুন পথ চলা শুরু হয়। সংগঠনের তরফে জানা যায়, দুস্থদের সাহায্যর্থে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং করোনা বিপর্যয়ে দুস্থদের পাশে দাড়ানো ছাড়াও বিভিন্ন রকম সমাজ সেবা মূলক কাজ করবেন এই স্বেচ্ছাসেবি সংগঠন।
গত বৃহস্পতিবারের পর আজ তৃতীয় দিনে ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের মধ্যবাড়ি এলাকার মোট চারটি দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় আস্থার পক্ষ থেকে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল,৩ কেজি আলু, ২৫০ গ্রাম ডাল, ৪০০ গ্রাম সোয়াবিন, এক প্যাকেট মেরি বিস্কুট, হাত ধোয়ার জন্য ডেটল সাবান সহ চারটি পরিবারের সকল সদস্যের হাতে মাস্ক তুলে দেওয়া হয়। এবং খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে ওই এলাকার মানুষদের করোনার সতর্ক বার্তা প্রদান করা হয়। এবং সংগঠনের তরফে আশ্বাস দেওয়া হয় পরবর্তীতে তাদের হাতে আরও কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us