Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্যসভার সাংসদ হতে চলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য


রাজ্যসভার সাংসদ হতে চলেছেন কলকাতার প্রাক্তন মহানাগরিক তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 

নির্দল প্রার্থী দীনেশ বাজাজের মনোনয়ন ত্রুটিপূর্ণ হওয়ায় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পথ সুগম হয়েছে। 

বিকাশ রঞ্জন ভট্টাচার্য সংসদে গেলে এ মুহুর্তে তিনিই হবে বাংলার একমাত্র সিপিআইএমের সাংসদ। রাজ্যসভার পঞ্চম আসনের ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন বামফ্রন্ট কংগ্রেস জোট প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 

এছাড়াও তৃণমূল কংগ্রেসের চার প্রার্থী সাংসদ হিসেবে সংসদের উচ্চতর কক্ষে পা রাখতে চলেছেন। রাজ্যের শাসক দলের এই চার প্রার্থী হলেন, সুব্রত বক্সী, দীনেশ ত্রিবেদী, মৌসম বেনজির নূর এবং অর্পিতা ঘোষ। 

এবার পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যসভার সাংসদ নির্বাচনের জন্য ভোটাভুটির প্রয়োজন পড়ছে না। সূত্রের খবর, ১৯ মার্চ এই পাঁচ প্রার্থীকে সাংসদের শংসাপত্র দেওয়া হতে পারে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code