২০১৮ এর ২৮শে ফেব্রুয়ারী থেকে পথচলা শুরু মনপাখি প্রোডাকশনের। ওকড়াবাড়ীর বাসিন্দা শিক্ষক রফিকুল ইসলামের উদ্যোগ সংস্কৃতি জগতে নতুন পালক জুড়ে দিয়েছে। রফিকুল ইসলামের কথা ও সেলিম মোমেন এর কন্ঠে ফেব্রুয়ারীতে কোচবিহারের রাসমেলা দর্শকদের হৃদয় ছুয়ে গেছে।
এবার, মনপাখি প্রোডাকশনের জন সচেতনামূলক গান নিয়ে এলো সকলের সামনে। করোনা ভাইরাসে জর্জরিত বিশ্ব। ভারতেও থাবা বসিয়েছে ভয়াবহ এই ভাইরাস। সেই করোনা ভাইরাস সংক্রমনের হাত থেকে রেহাই পেতে কি কি করণীয়, করোনা কি তা মানুষের কাছে পৌঁছে দিতেই রফিকুল ইসলামের কথায় এবং সেলিম মোমিন ও রফিকুল ইসলামেরকন্ঠে ও সেলিম মোমিনের সুরে 'করোনা' গানের প্রকাশ। এই গানের মধ্য দিয়ে মানুষকে সতর্ক, সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছে মনপাখি প্রোডাকশন।
শুনে নিন একবার সেই গান-
করোনা/CORONA ।। একটি সচেতনমূলক গান।। সেলিম মোমিন ও রফিকুল ইসলাম
করোনা/CORONA ।। কথা: সেলিম মোমিন ও রফিকুল ইসলাম কন্ঠ: সেলিম মোমিন ও রফিকুল ইসলাম সুর: সেলিম মোমিন MUSIC : UTPAL BACKGROUND VIDEOS: No copyright motion graphi...
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us