SER-10,ময়নাগুড়ি,২৩শে মার্চ ২০২০ :
মুখ্যমন্ত্রীর ও শিক্ষা মন্ত্রীর কথা মাথায় রেখে আজ সকাল ১১টা থেকে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ী ২ নং গ্রাম পঞ্চায়েতের কাশীরডাঙ্গা বি,এফ,পি স্কুলে দুই কেজি চাল ও দুই কেজি আলু তুলে দেওয়া হয় প্রত্যেক ছাত্র - ছাত্রীর অভিভাবকদের হাতে।
কাশীরডাঙ্গা বি,এফ,পি স্কুলের প্রধান শিক্ষক সলেমন ইসলাম মহাশয় বলেন, মুখ্যমন্ত্রীর ও শিক্ষা মন্ত্রীর নির্দেশে আজ সকাল ১১টা থেকে দুপুর ২টা পযর্ন্ত সমস্ত ছাত্র-ছাত্রীর অভিভাবকদের হাতে দুই কেজি চাল ও দুই কেজি আলু তুলে দেওয়া হয় এবং সকল ছাত্র-ছাত্রীর অভিভাবকদের করোনা নামক এই মহামারী মারন রোগের সর্তকবার্তা প্রদান করা হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us