Latest News

6/recent/ticker-posts

Ad Code

AIKKMS-এর উদ্যোগে শুরু হলো কিষান মার্চ


মৃগাঙ্ক সরকার: আজ কৃষক, ক্ষেতমজুর ও সাধারণ মানুষের জীবনের জ্বলন্ত সমস্যার সমাধানে আবারও পথে নেমেছে জনগণ । ফসলের ন্যায্য দাম, ঋণ মুকুব , NRC - CAA - NPR প্রতিরোধ সহ বেশ কিছু দাবি নিয়ে কৃষক ও ক্ষেতমজুর সংগঠন AIKKMS-এর উদ্যোগে রাজ্যের চারটি জায়গা থেকে শুরু হলো কিষান মার্চ।


জয়নগর, হাবরা, মেচেদা এবং শিলিগুড়ি থেকে এই  যাত্রা ১লা-২রা মার্চ রাজ্যের দুটি প্রশাসনিক ভবন নবান্ন এবং উত্তর কন্যা একইসঙ্গে রাজ ভবন ঘেরাও করবে। রাজ্যের বিভিন্ন পথ দিয়ে এই কিষান মার্চ হাজার হাজার কৃষক অংশগ্রহণ করবেন বলে সংগঠনের নেতৃত্বরা জানান। ক্ষমতাসীন সরকার দেশের আর্থিক দিকে নজর না দেওয়ার ফলে কৃষকদের সমস্যা দিন দিন বেড়েই চলেছে। এই পরিস্থিতি কৃষকদের দাবি আদায়ের লক্ষেই তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন সংগঠকরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code