Latest News

6/recent/ticker-posts

Ad Code

BJP-তে যোগ দিলেন দস্যু কন্যা বিদ্যা রানী


BJP-তে যোগ দিলেন দস্যু কন্যা! শনিবার কৃষ্ণগিরিতে আয়োজিত একটি অনুষ্ঠানে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিলেন বিদ্যা রানী । বিদ্যা রানী মৃত চন্দন পাচারকারী বীরাপ্পনের কন্যা। 

ওই অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক মুরলিধর রাও এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পন রাধাকৃষ্ণণও উপস্থিত ছিলেন।

বিদ্যা রানী বলেন, “আমি জাতি ও ধর্ম-বর্ণ নির্বিশেষে দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিকল্পনা জনগণের জন্য তৈরি এবং আমি এই সুযোগ সুবিধা জনগণের কাছে পৌঁছে দিতে চাই।”

বিদ্যা রানী ছাড়াও এই অনুষ্ঠানে অন্যান্য রাজনৈতিক দলের প্রায় এক হাজার সদস্য বিজেপিতে যোগ দিয়েছিলেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code