Latest News

6/recent/ticker-posts

Ad Code

তিনদফা দাবি নিয়ে দিনহাটা ১নং ব্লকে ডেপুটেশন SFI-DYFI এর



দিনহাটা ১নং ব্লক SFI - DYFI লোকাল ও আঞ্চলিক কমিটি সমূহের ডাকে দিনহাটা ১নং ব্লক ডেভেলোপমেন্ট অফিসে তিনদফা দাবি নিয়ে সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ একটি ডেপুটেশন কর্মসূচী সংঘঠিত হয়। উক্ত ডেপুটেশনে দিনহাটা ১নং ব্লকের SFI - DYFI লোকাল ও আঞ্চলিক কমিটির শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন। 

দাবি সমূহ: 

১) দিনহাটার পুঁটিমারিতে স্টেডিয়ামের জন্য চিহ্নিত জমিতে পূর্নাঙ্গ স্টেডিয়াম ও ইন্ডোর স্টেডিয়াম গড়ে তুলতে হবে। 

২) গোসানীমারীতে ঐতিহাসিক খেন রাজত্বের খনন কার্য পুনরায় শুরু করার জন্য অার্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে প্রশাসনিক আবেদন। 

৩) দিনহাটার তুত ফার্ম - কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্রের পুনঃজীবন ঘটিয়ে কর্মসংস্থানমুখী করতে হবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code