অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে নিজের দ্বিতীয় বাজেট পেশ করেছেন। এই বাজেটে কর ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রস্তাব দেওয়া হয়।
- মেডিক্যাল যন্ত্রপাতির উপর স্বাস্থ্য সেস-এর প্রস্তাব।
- নতুন সিস্টেম চলতি মাস থেকেই চালু করা হবে।
- জিএসটি-তে আরও সংস্কার আনা হবে। এর আওতায় আয়কর জমা দেওয়া আরও সহজ হবে।
- আমরা নতুন একটি প্রক্রিয়া চালু করব, যাতে করদাতা আবেদনের সঙ্গে সঙ্গে আধার ও প্যান কার্ড পেতে পারেন।
- করদাতাদের জন্য একটি চার্টার তৈরি করা হবে। করদাতাদের অধিকার লিপিবদ্ধ করা হবে। সিবিডিটি তা নথিবন্ধ করবে।
- পুরনো হারে আয়করে ছাড়ের সুবিধা। তবে নতুন হারে কর দিলে মিলবে না আয়কর ছাড়ের সুবিধা। তবে করদাতা বেছে নিতে পারবেন তিনি নতুন হারে আয়কর দেবেন না পুরনো হারেই কর দেবেন।
- নতুন কর কাঠামোয় নুতন নিয়ম। নয়া কাঠামোয় আগের সুবিধা পাবেন না করদাতা। নতুন হারে আয়কর দিলে মিলবে না করছাড়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ