নেই কবিতা
নীলাদ্রি সরকার
আমি নাকি বৃষ্টিতে কাক ভিজি ,
তোমার তবু বাড়ি ফেরার তাড়া
উত্তুরে ওই হাওয়ায় ওড়ে ঘুড়ি,
আলমোড়াটা ভাঙছে নতুন পাড়া।
খুব করে যদি পিছলে আমি যাই
আস্তে করে সামলে নিও তুমি
আমারও যে বাড়ি ফেরার তাড়া
আস্ত বুকে শুকনো মরুভুমি ~
এরপরে আর কী বা ডাকি তোমায়
মেঘের গায়ে শিউলি কী আর ফোটে ?
অন্যপাড়ায় আঁকছে চিঠি জোঁনাক
শূন্য কী আর একের সাথে জোটে !
তখন থেকেই বৃষ্টি হয় না আর ,
ভীষন খরা নেই কবিতার দেশে
ঝর্ণা হয়ে মিশতে যদি পারো ~
জিতবে আমার কল্পনা সবশেষে।।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ