Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটা ভিলেজ - ২ তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে " মানব বন্ধন "


SER-20 :

নিজস্ব প্রতিনিধি, ৬-ই ফেব্রুয়ারী ২০২০ :

আজ  NRC,  CAA,  NPR এর বিরুদ্ধে   দিনহাটা  ভিলেজ  - ২ তৃণমূল কংগ্রেসের পক্ষ  থেকে নিগমনগরে  আয়োজিত  হলো  " মানব বন্ধন " কর্মসূচি।

পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো  মাননীয়া  মমতা  বন্দোপাধ্যায়  এর  নির্দেশে  কেন্দ্রীয় সরকার এর  জনবিরোধী নীতি NRC, CAA,  NPR এর  বিরুদ্ধে পালিত  হলো  " মানব বন্ধন " কর্মসূচি ।

এই কর্মসূচি  শেষে  একটি  মিছিল  সংগঠিত হয়। মিছিলটি  সংগঠিত হয়  নিগমনগর থেকে  সাহেগঞ্জ রোড এর ২ নং পুল পর্যন্ত।

উক্ত  কর্মসূচিতে  তৃণমূল কংগ্রেসের  কর্মী সমর্থক  ছাড়াও  সাধারণ  নাগরিকের   উপস্থিতি  ছিলো  চোখে  পড়ার  মতো । এর পাশাপাশি  এই কর্মসূচিতে  self help  গ্রুপের  মহিলাদেরও অংশ নিতে  দেখা  যায়।

উক্ত  কর্মসূচিতে  উপস্থিত ছিলেন  দিনহাটা  ভিলেজ - ২ তৃণমূল কংগ্রেসের মাননীয়  জয়ন্ত দাস (প্রধান),  পঞ্চায়েত সদস্য  সন্তোষ  বর্মন  মহাশয়,   তৃণমূল কংগ্রেস এর  অঞ্চল  যুব  সভাপতি  মাননীয়  সাগর সরকার মহাশয়  ছাড়াও  অন্যান্য  নেতৃত্ব।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code