Advertisement

বোমার আঘাতে গুরুতর আহত ৭

Advertisement

দক্ষিণ ২৪ পরগনা, রবীন মজুমদারঃ

আজ সকালে পারিবারিক বিবাদের জেরে ঢোলাহাট থানার গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতে মতিলাল পাইকপাড়ায় জমি সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরে বোমার আঘাতে ৭ জন  গুরুতর আহত হন বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে জমি নিয়ে তাদের দুটি পরিবারের মধ্যে লড়াই চলছিল। আজ সকালে আহতরা তাদের নিজেদের জায়গায় ঘর করার জন্য কাজ করতে গেলে বিরোধী লোকজন বোমা মারতে শুরু করে  আহত হয় ৭ জন।

স্থানীয় ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত  প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে  পাঠায়।

পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা যায়, তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি এখনো।

বিস্তারিত ভিডিওতে-

Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ