Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিদ্যালয়ে ক্রীড়া নিয়ে এক গুচ্ছ নতুন চিন্তাভাবনা রাজ্যের

প্রিপ্রাইমারি থেকেই স্কুলপড়ুয়াদের খেলাধুলার বিষয়ে উৎসাহ জোগাতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য শিক্ষা দপ্তর৷ এক্ষেত্রে আরো এক নতুন পদক্ষেপ নিতে চলেছে রাজ্য ৷ সূত্রের খবর খেলাধুলার প্রতি স্কুল পড়ুয়াদের বাড়তি উৎসাহ জোগাতে উৎসাহ ভাতা দেওয়ার বিষয়ে উদ্যোগ নিতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর৷

শহর, শহরাঞ্চল সহ প্রত্যন্ত গ্রামীণ এলাকার স্কুলগুলির ক্রীড়াক্ষেত্রে প্রতিভাবান পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহ বাড়াতে এই উৎসাহ ভাতা ফলপ্রসূ হবে বলেই মনে করছেন শিক্ষা দপ্তরের কর্মকর্তারা৷

স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, এবিষয়ে ইতিমধ্যেই খসড়া রিপোর্টও জমা পড়েছে এবং শীঘ্রই স্কুল ক্রীড়ানীতি হিসেবে তার প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে৷

নতুন এই ক্রীড়ানীতি অনুসারে- ১। জেলা এবং রাজ্যস্তরে প্রথম থেকে তৃতীয় স্থানাধিকারীদের আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে ঠিক হয়েছে৷
২। শুধু তাই নয়, খেলাধুলোয় অংশ নিলেই উৎসাহ ভাতার পাশাপাশি কৃতী খেলোয়াড়দের আরও বাড়তি কিছু সুযোগ সুবিধা দিতেও উদ্যোগী দপ্তর৷

৩। জাতীয়স্তরের ক্রীড়া প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণকারী কৃতী বা সফল পড়ুয়াদের পরীক্ষার নম্বরে ছাড় দেওয়া হতে পারে ৷

৪। খেলাধুলায় অংশগ্রহণকারী পড়ুয়াদের স্কুলে হাজিরার ক্ষেত্রেও ছাড় থাকবে বলে জানাগেছে৷

৫। খেলাধুলো বা কোনও প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য কেউ পরীক্ষা দিতে না পারলে, স্কুলগুলিকে সেই পড়ুয়ার জন্য পরে পৃথক ব্যবস্থা করতে হবে৷ 

৬। এছাড়াও কোনও প্রতিযোগিতায় প্রতিযোগীদের চোট-আঘাত লাগলে তার চিকিৎসার জন্য সরকারি আর্থিক সহায়তা দেওয়া হবে৷

সবমিলিয়ে বিদ্যালয় স্তরের ক্রীড়া সংস্কৃতিকে ঢেলে সাজানোর পরিকল্পনা খুব শীঘ্রই বাস্তবায়িত হতে চলেছে বলে জানা গেছে। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code