Latest News

6/recent/ticker-posts

Ad Code

একাধিক শূণ্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি PSC-র



ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের প্রার্থী নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন৷ এই সমস্ত পদ রাজ্যের টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং বিভাগের অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়ের ভিত্তিতে পূরণ করা হবে৷ 



ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, মোট পদ: ২০৯টি৷ (বিষয় অনুসারে শূন্যপদের শ্রেণিবিন্যাস) ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (পদার্থবিজ্ঞান), পদ: ৩৭টি৷ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (রসায়ন), পদ: ৩৭টি৷ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং), শূন্য পদ: ৩২টি৷ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল ইঞ্জিনিয়ার), শূন্যপদ: ৩৫টি৷ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (সিভিল ইঞ্জিনিয়ারিং), শূন্যপদ: ২৬টি৷ পরীক্ষাগার সহকারী (কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজি), শূন্যপদ: ৯টি৷ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (ফুড প্রসেসিং টেকনোলজি), শূন্যপদ: ৭টি৷ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং), শূন্যপদ: ৮টি৷ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (ইন্সট্রুমেন্টেশন টেকনোলজি), শূন্যপদ: ২টি৷ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং), শূন্যপদ: ২টি৷ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (প্যাকেজিং টেকনোলজি), শূন্যপদ: ২টি৷ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (থ্রিডি অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স), শূন্যপদ: ২টি৷ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি), শূন্যপদ: ২টি৷ ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং), শূন্যপদ: ১টি৷ 




যোগ্যতা: (উপরের সমস্ত পদ): স্বীকৃত বিশ্ববিদ্যালয় / ইনস্টিটিউট থেকে সম্পর্কিত বিষয়ে স্নাতক ডিগ্রি৷ অথবা সংশ্লিষ্ট বিষয়ে কোর্স বা সার্টিফিকেট কোর্স সহ ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি আবশ্যিক৷




বেতনক্রম: (উপরোক্ত পদগুলির জন্য): ৫,৪০০ থেকে ২৫,২০০ টাকা৷ গ্রেড পে - ২৯০০ টাকা৷




বয়সসীমা: (উপরোক্ত সমস্ত পদের ক্ষেত্রে): সর্বাধিক ৪০ বছর৷ এটি ১ জানুয়ারি, ২০১৯ এর অনুসারে৷ পশ্চিমবঙ্গ সরকারের বিধি অনুসারে সর্বোচ্চ বয়সে ছাড় দেওয়া হবে৷




বাছাই প্রক্রিয়া: লিখিত পরীক্ষা / ইন্টারভিউতে পারফরম্যান্সের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে৷


আবেদন ফি: সাধারণ, ওবিসি, ইডব্লিউএস এবং অন্যান্য রাজ্য প্রার্থীদের জন্য ১৬০টাকা৷ পশ্চিমবঙ্গের এসসি / এসটি এবং প্রতিবন্ধীদের কোনও ফি দিতে হবে না৷
- অনলাইনে এবং অফলাইন দুটি মাধ্যমেই ফি দেওয়া যাবে ৷




আবেদন প্রক্রিয়া: কমিশনের ওয়েবসাইট pscwbapplication.in এ লগ-ইন করতে হবে৷ হোমপেজটি খুললে লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট / অ্যানাউন্সমেন্ট সেকশন-যেতে হবে৷ - ADVERTISEMENT FOR RECTT. TO THE POST OF LABORATORY ASSISTANT... (ADVT. NO. 1/2020) লিংক-এ গিয়ে আবেদনপত্র পাওয়া যাবে৷
সেখানে নির্দিষ্ট গাইডলাইন অনুযায়ী অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের একটি প্রিন্ট আউট বের করে সেটি প্রার্থীকে নিজের কাছেই যত্ন সহকারে রাখতে হবে৷




একনজরে- 
অনলাইন আবেদনের শেষ তারিখ: ৩০ জানুয়ারি,২০২০
অনলাইন আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ৩০ জানুয়ারি ২০২০ 
অফলাইনে আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০২০ 
বিষয়ে বিস্তারিত জানা যাবে কমিশনের ওয়েবসাইট www.pscwbapplication.in
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code