তৃণমূল ও রাজ্য সরকার ক্ষমতায় আসার পর থেকে বিরোধীদের ডাকা বনধ্ এর বিরোধিতা করে এসেছে বরাবরই। আজ, বুধবার বাম-কংগ্রেসের ডাকা ২৪ ঘণ্টার ভারত বন্ধের প্রভাব যাতে পশ্চিমবঙ্গে না-পড়ে, তার জন্য কোমর বেঁধে তৈরি হচ্ছে রাজ্য প্রশাসন। জনজীবন স্বাভাবিক রাখতে তৎপর সরকার।
বন্ধের মোকাবিলায় আজ ২২% অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। রাজ্য পরিবহণ নিগমের রোজ ৯০০ টি বাস চলে, সেখানে আজ চলবে ১১৫০ টি বাস। দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহণ নিগম ৬৯২টির জায়গায় চালাবে ৮২৬টি বাস। উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগম আজ ৬৫৫টি বাস চালাবে, যা প্রতিদিন চলা বাসের সংখ্যার তুলনায় ৫০টি বেশি।
পরিবহণ দফতর সূত্রে জানানো আগাম সতর্কতা হিসেবে প্রতিটি গাড়ির বিমা করানো হয়েছে। বন্ধের দিন কোনও গাড়ি ক্ষতিগ্রস্ত হলে সেই বিমার অধীনে ছ’লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যাবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ