Latest News

6/recent/ticker-posts

Ad Code

জেএনইউ-র প্রতিবাদী পড়ুয়াদের সমর্থনে ক্যাম্পাসে দীপিকা

জেএনইউ-র ছাত্রসংসদ নেত্রী ঐশী ঘোষের সমর্থনে মঙ্গলবার সকালেই টুইটারে ঝড় তুলেছিলেন বলিউড ডিভা দীপিকা পাডুকোন। 

সন্ধ্যায় প্রতিবাদী আক্রান্ত পড়ুয়াদের সমর্থনে পৌঁছে গেলেন সেই সবরমতী টি পয়েন্টে। একেবারে জেএনইউ-র ক্যাম্পাসে। সেখানে ঐশী ঘোষ-সহ রবিবারের ঘটনায় আহত পড়ুয়াদের সঙ্গে দেখাও করলেন দীপিকা। 

সেখানে হাজির জেএনইউ-এর প্রাক্তনী কানহাইয়া কুমারও। বলিউডের প্রথম সারির অনেক অভিনেতা-অভিনেত্রীই জেএনইউ কাণ্ড নিয়ে সরব হয়েছেন, কিন্তু একেবারে জেএনইউ-তে পৌঁছে গিয়ে দীপিকা একপ্রকার চমকেই দিলেন। সেইসঙ্গে বলিউড যে প্রয়োজনে কতটা মুখর হতে পারে, তাও যেন বুঝিয়ে দিলেন অভিনেত্রী।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code