Latest News

6/recent/ticker-posts

Ad Code

হাইকোর্টের নির্দেশে আজ ফের ভাটপাড়া পুরসভায় আস্থাভোট

pic source: business today

আজ মঙ্গলবার ফের আস্থাভোট ভাটপাড়া পুরসভায়। হাইকোর্টের নির্দেশে এদিন বেলা একটায় ভাটপাড়া পুরসভায় আবারও আস্থা বৈঠক করতে হবে পুরপ্রধানকে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। 

গতকাল সোমবারই বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি প্রতীকপ্রকাশ ব্যানার্জির ডিভিশন বেঞ্চ এই আস্থা বৈঠকে রাজ্য পুলিশকে নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে।

একই সঙ্গে খুবই অল্প সময়ের মধ্যে সব দলের কাউন্সিলরদের অবগত করার দায়িত্ব দেওয়া হয়েছে পুর ও নগরোন্নয়ন দফতরকে। বৈঠকে হাজির থাকতে হবে জেলাশাসককেও । আস্থা বৈঠকে কী হল এবং সে ব্যাপারে তাঁর বক্তব্য মুখবন্ধ খামে চলতি সপ্তাহের বৃহস্পতিবার জেলাশাসককে হাইকোর্টে জমা দিতে হবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code