Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুর্ঘটনার কবলে লোকমান্য তিলক এক্সপ্রেস

লোকমান্য তিলক এক্সপ্রেসের সাতটি কচ লাইনচ্যুত হয়ে পড়ে। বহু যাত্রী আহত হইয়েছে বলে জানা গেছে। জানা গেছে সালুগায়ের কাছে সকাল ৭ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

একটি মালগাড়ির পিছনে গিয়ে ধাক্কা মারে এক্সপ্রেস ট্রেনটি। আর তার জেরেই রেলের ট্র্যাক থেকে ছিটকে যায় চাকা। জানা গিয়েছে, মোট ৫ টি কামরা লাইনচ্যুত হয়েছে।

ঘন কুয়াশার জেরে এই রেল দুর্ঘটনা ঘটে বলে অনুমান করা হচ্ছে।

এই দুর্ঘটনার জেরে আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন যাত্রী। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহত হয়েছেন ট্রেনের চালক নিজেও। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার এলাকায় একটি মেডিকেল ট্রেনও পাঠানো হয়েছে।

সূত্র মারফৎ জানা গিয়েছে ট্রেনটি মুম্বই থেকে ভুবনেশ্বর যাচ্ছিল। কিন্তু মাঝরাস্তায় ঘটে যায় এই বিপত্তি। দুটি ট্রেনের ধাক্কার বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয় লোকেরা। আসে নিরাপত্তারক্ষীরাও। শুরু হয় উদ্ধার কাজ।



বিস্তারিত আসছে। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code