Latest News

6/recent/ticker-posts

Ad Code

মোবাইল চোরকে মারধর, অভিযুক্ত তিন পুলিশ কর্মী সাসপেন্ড


মোবাইল চুরিতে অভিযুক্ত এক ব্যক্তিকে নির্মম মারধরের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের তিন পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে। ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়ায়। 


একটি ভিডিও প্রকাশ্যে আসার পরই ওই ঘটনার কথা জানা যায় বলে এক বর্ষীয়ান পুলিশ আধিকারিক জানিয়েছেন। আক্রান্ত ব্যক্তির নাম সুমিত গোস্বামী। বুধবার মাহেন গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয় মোবাইল চুরি করার অভিযোগে। 


এরপর তিন কনস্টেবল তাঁকে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করতে থাকেন। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঘটনাটির ভিডিও করেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।


পুলিশ আধিকারিক শ্রীপতি মিশ্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। রিপোর্টের ভিত্তিতে ওই তিন কনস্টেবল চন্দ্রমৌলেশ্বর সিংহ, লাল বিহারী ও জিতেন্দ্র যাদবকে সাসপেন্ড করা হয়েছে বলে তিনি জানান।

দেখুন সেই ভিডিও- 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code