আজ সকালে বাসন্তিরহাটে তৃণমূল পার্টি অফিসের পাশে তাজা বোমা উদ্ধার। সকালে এলাকার মানুষজন এই বোমাটি দেখতে পান।
প্রসঙ্গত কিছুদিন ধরেই এলাকা দখল নিয়ে উত্তপ্ত বাসন্তিরহাট এলাকা। তৃণমূল ও বিজেপি দু পক্ষের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে বোমাবাজির এমনকি গত বৃহস্পতিবার বাজারে বিধায়ক উদয়ন গুহর পথসভা চলাকালীন ও বোমাবাজির ঘটনা ঘটে।
এই পরিস্থিতিতে আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। পুলিশ এসে বোমাটি নিষ্ক্রিয় করে নিয়ে যায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ