Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাধ্যমিক টেস্ট পরীক্ষা সংক্রান্ত ডি আই এর নির্দেশ ঘিরে বিতর্ক

file picture
রাজ্যে শেষ হয়েছে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষায় উত্তির্ণরাই মাধ্যমিকের বোর্ড কতৃক গৃহীত চূড়ান্ত পরীক্ষায় বসার জন্য ফর্ম ফিলাপ করতে পারে। অন্তত এটাই চলে আসছে। তবে মুর্শদাবাদে এবার অন্যচিত্র। মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় অনুত্তির্ণদের পাস করিয়ে ফর্মফিলাপ করানোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুর্শিদাবাদ জেলার ডি আই। আর সেই নির্দেশের কপি স্যোশাল মিডিয়ায় এখন ভাইরাল। উঠেছে বিতর্কের ঝড়। 

ছবির সত্যতা যাচাই করেনি সংবাদ একলব্য 

শিক্ষকদের একাংশের বক্তব্য- কোন জেলার ডি.আই কোনোভাবে এই নির্দেশ দিতে পারেন না কোনো বিদ্যালয়েকে। এটি বিদ্যালয়ের স্বাধিকারের উপর হস্তক্ষেপ। বিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এটাই নিয়ম।

এক শিক্ষক জানিয়েছেন- "তীব্র প্রতিবাদ জানাই ডিআই-এর এই নির্দেশকে। এর ফলে প্রাক মাধ্যমিক পর্বে টেস্ট পরীক্ষার কোন গুরুত্বই আর রইল না।" একই সাথে তিনি "অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।"

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code