Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রতিশোধ নিয়ে কখনও ন্যায়বিচার দেওয়া যায় না- প্রধান বিচারপতি

pic source: thesentinel 

"প্রতিশোধ নিয়ে কখনও ন্যায়বিচার দেওয়া যায় না।" শনিবার রাজস্থানের যোধপুর রাজস্থান হাইকোর্টের নব নির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে । 

শুক্রবার ভোরে হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ ও খুনে চারজন অভিযুক্তকে এনকাউন্টারে হত্যা করে হায়দরাবাদ পুলিশ। নিজের বক্তব্যে স্পষ্টতই এই বিষয়টিই উল্লেখ করেন প্রধান বিচারপতি। তিনি আরও বলেন, দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে। 

প্রধান বিচারপতি বলেন, "প্রতিশোধ নেওয়ার জন্য বিচার করা উচিত নয়। আমি বিশ্বাস করি বিচারের লক্ষ্য যদি প্রতিশোধ নেওয়া হয় তাহলে সে তার চরিত্রটাই হারিয়ে ফেলে। তড়িঘড়ি কোনও বিচার করা যায় না।"

প্রধান বিচারপতি বোবদে বলেন, ""দেশের সাম্প্রতিক ঘটনাগুলি নতুন করে পুরোনো বিতর্ক উজ্জীবিত করেছে। সন্দেহ নেই যে ফৌজদারি বিচার ব্যবস্থায় শিথিলতা ও বিচার ব্যবস্থার সংস্কারের বিষয়ে পুনর্বিবেচনা করতে হবে। আমি মনে করি না ন্যায়বিচার কখনই তাৎক্ষণিক হওয়া উচিত।"


সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code