Latest News

6/recent/ticker-posts

Ad Code

এনকাউন্টারের নিন্দা করলেন মুখ্যমন্ত্রী- পুলিশি গাফিলতি কড়া হাতে মোকাবিলার ঘোষণা



ধর্ষণ সংক্রান্ত কেসে ১০ দিনের মধ্যে চার্জশিট জমা দিতে হবে, পুলিশকে নির্দশে দিলেন মমতা ব্যানার্জি । নারীদের উপর যে কোনও ধরনের অত্যাচার যেমন তিনি সহ্য করেন না, তেমনই আইন নিজের হাতে তুলে নেওয়াকেও সমর্থন করেন না। মেয়ো রোডে তৃণমূলের সংহতি পালনের মঞ্চ থেকে এভাবেই হায়দরাবাদ এনকাউন্টারের  নিন্দা করলেন মুখ্যমন্ত্রী। বক্তব্যের শুরুতেই তিনি ধর্ষণের সাজা নিয়ে আরও কঠোর আইনের দাবি তোলেন। তাঁর মতে আইন হাতে না তুলে আইনের মধ্যে থেকে ধর্ষককে কঠোর সাজা দেওয়া উচিত। তাই এখন নয় ধর্ষকদের দেহের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ হলে মুখ খুলবেন তিনি।

আইন মেনে কাজ করতে হবে। এটা আইন নয়। পুলিশ আইন মেনে আদালতে পেশ করবে। সেখানেই হবে বিচার।এদিন হায়দরাবাদ ও উন্নাওয়ের ঘটনার জন্য দুঃখপ্রকাশও করেন। একই সঙ্গে মমতার প্রশ্ন, উন্নাওয়ের মেয়েটি সুরক্ষা পায়নি কেন? একই সঙ্গে পুলিশের প্রতি কড়া নির্দেশ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এই ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে দ্রুত চার্জশিট দিতে হবে। যত দ্রুত সম্ভব। তিন থেকে ১০ দিনের মধ্যে। কাগজপত্র জোগাড় করতে হবে।’’ পুলিশি গাফিলতির অভিযোগ উঠলেও সরকার যে কড়া হাতে তার মোকাবিলা করবে, সেই বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।


সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সিন্ডিকেট থেকে সংগৃহিত।     
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code