SER-10,শিলিগুড়ি, ১৭ ডিসেম্বর: সোমবার গাজলডোবায় ব্যারেজে সেতুর রেলিং ভেঙে তিস্তা নদীতে পড়ে গেল ট্রাক। চালক সহ গুরুতর জখম ২ ।
জানা গিয়েছে, একটি শক্তিমান ট্রাক ওদলাবাড়ির দিক থেকে আমবাড়ির দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা ব্যারেজের সেতুর রেলিংএ প্রচণ্ড গতিবেগে ধাক্কা মারে।জোরে রেলিংএ ধাক্কা মারার ফলে ব্রিজের রেলিং ভেঙে তিস্তা নদীতে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌছায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা য়ায়, চালকের নাম নয়ন বিশ্বাস ও সহকারী চালকের নাম পীযূষ বিশ্বাস। গুরুতর আহত হয় দুজনই। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ