Sangbad Ekalavya:অবশেষে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে নয়া বিধি আনতে চলেছে কেন্দ্র৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ১৫ জানুয়ারির মধ্যে সোশ্যাল মিডিয়া বিধি আনতে চলেছেকেন্দ্রীয় সরকার৷ এই মর্মে গুচ্ছ পরিকল্পনাও নিতেও চলেছে কেন্দ্র৷
জানা গিয়েছে, নতুন প্রাইভেসি বিলে সমস্ত সোশ্যাল মিডিয়াকে যুক্ত করতে চলেছে কেন্দ্র সরকার৷ নতুন বিলের মাধ্যমে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ ও টিকটককে এই বিলের আওতায় আনা হবে৷ ফলে, সোশ্যাল মিডিয়ায় পরিচয়পত্রের মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট খুলে ভুয়ো খবর ছড়ানো অনেকটাই বন্ধ করা যাবে৷ এই নিয়ম কবে চালু হবে, সেটি এখনও জানা যায়নি৷
সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ মূলক মন্তব্য থেকে শুরু করে ফেক নিউজ, ট্রোলড ও দেশ-বিরোধী কার্যকলাপ রুখতে কেন্দ্রকে বিধি আনার বিষয়ে আগেই নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত৷ সোশ্যাল মিডিয়ায় আধার সংযোগ সংক্রান্ত একটি মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নীতি নির্ধারণে বিষয়ে নির্দেশ দেয়৷
মনে করা হচ্ছে, সংক্ষিপ্ত শীতকালীন অধিবেশনে সোশ্যাল মিডিয়ায় নজরদারি সংক্রান্ত বিল পেশ করতে পারে কেন্দ্র৷
সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত।

Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ