Latest News

6/recent/ticker-posts

Ad Code

ইডেনের মতো আরও একটি নতুন স্টেডিয়াম পেতে চলেছে রাজ্য


বঙ্গবাসীর জন্য সুখের খবর। ইডেনের মতো আরও একটি নতুন স্টেডিয়াম পেতে চলেছে রাজ্য। জানা গিয়েছে হাওড়ায় হতে চলেছে এই স্টেডিয়াম। পরামর্শদাতার ভূমিকায় রয়েছেন বাংলার দাদা সৌরভ গাঙ্গুলি । স্টেডিয়াম তৈরির দায়িত্বে রাজ্য সরকার।

রাজ্যে বেশ কয়েকটি ফুটবল স্টেডিয়াম থাকলেও আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম বলতে একমাত্র ইডেন গার্ডেন্সই ভরসা। সেই জায়গায় নতুন স্টেডিয়াম তৈরি হলে রাজ্যের মুকুটে যে নতুন পালক যোগ হবে তা বলাই বাহুল্য।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, হাওড়ার পদ্মপুকুরে তৈরি হবে ওই ক্রিকেট স্টেডিয়ামটি। ইতিমধ্যেই স্টেডিয়াম তৈরির জন্য ৫০ একর জমি চিহ্নিত করা হয়েছে। জমিটি রয়েছে নগরোন্নয়ন দফতরের অধীনে। এই সময়ের খবর অনুযায়ী, জমিটি দেখে তাঁদের পছন্দ হয়েছে বলে জানা গিয়েছে। স্টেডিয়ামটি তৈরির নীল নকশা ইতিমধ্যেই ফেঁদে ফেলেছেন নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং মহারাজ। প্রাথমিকভাবে বৈঠকও সেরে ফেলেছেন তাঁরা। 



সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code