Latest News

6/recent/ticker-posts

Ad Code

নাগিন ড্যান্স করে সাসপেন্ড এক শিক্ষক- দেখুন ভিডিও



ট্রেনিং নিতে গেছিলেন কয়েকজন শিক্ষক। সেখানেই নাগিন ড্যান্স  করে সাসপেন্ড হলেন এক সরকারি স্কুলের শিক্ষক। আর দু'জনকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে রাজস্থানের  জালোরে  জেলায়।  বুধবার এক শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে।

নাগিন ড্যান্স করার সেই ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনিং সেন্টারের মধ্যে এক শিক্ষিকা ও দুজন শিক্ষক নাগিন ড্যান্স করছেন। সেখানে উপস্থিত অন্য শিক্ষক-শিক্ষিকারা তা দেখে মজা করছেন।

জালোরের জেলা শিক্ষা অধিকর্তা অশোক রোয়েশওয়াল বলেন, "আমরা এক শিক্ষককে সাসপেন্ড করেছি। যিনি ওি নাচ করার উদ্যোগ নেন। বাকি দুজনকে আমরা শোকজ করেছি। কারণ তাঁরা নতুন কাজে যোগ দিয়েছেন। এবং নিয়ম সম্পর্কে সবকিছু জানেন না। নাচ করার মধ্যে কোনও অপরাধ নেই। তবে আচরণবিধি মেনে চলা উচিত।"
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code