Latest News

6/recent/ticker-posts

Ad Code

বি.এস.আর. বয়েজ এর পরিচালনায় উইন্টার কাপ ২০১৯ এর চতুর্থ দিন

মিহির সরকারঃ 
বাসন্তীরহাট বি.এস.আর. বয়েজ এর পরিচালনায় ও ব্যবস্থাপনায় উইন্টার কাপ ২০১৯ এর চতুর্থ দিনের খেলায় মুখোমুখি হয় গ্রুপ ডি এর দু'টি দল বক্সিরহাট জুনিয়র এলেভেন এবং ফ্রেন্ডস ক্রিকেট অ্যাকাডেমি। টসে জিতে ফ্রেন্ডস ক্রিকেট অ্যাকাডেমি'র অধিনায়ক ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ব্যাটে নেমে দারুন শুরু করে বক্সিরহাট। তাদের হয়ে প্রোসেন ১২ বলে ৩৩ এবং গোবিন্দ ২৬ বলে ৬৯ রান করেন। ১০ ওভারে ৪ উইকেটে ১৪৬ রান করে বক্সিরহাট। রান তাড়া করতে নেমে ফ্রেন্ডস ক্রিকেট অ্যাকাডেমি'র খেলোয়াড়রা ভাল শুরু করেন। দুই ওপেনার সুদেব ও তমাল প্রথম ওভারেই ২৩ রান করেন। কিন্ত সেখান থেকে নিয়মিত উইকেট হারাতে থাকে ফ্রেন্ডস ক্রিকেট অ্যাকাডেমি। তাদের চয়ন দাস সর্বোচ্চ ১৮ রান করেন এবং বাকি সবাই ব্যর্থ হয়। বক্সিরহাটের হয়ে শিবশংকর ২ ওভারে ১৩ রানে নেন ৩ উইকেট। ভাল বল করেন গোবিন্দ। শেষপর্যন্ত  ১০৩ রানে অল আউট হয় ফ্রেন্ডস ক্রিকেট অ্যাকাডেমি। ম্যাচের সেরা বক্সিরহাট জুনিয়র এলেভেন এর গোবিন্দ।


নিয়মিত আপডেট পেতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজে -



like our facebook page for more update

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code