Latest News

6/recent/ticker-posts

Ad Code

সেরাজুলের পরিবারকে আর্থিক সাহায্য দিতে এগিয়ে এলো প্রয়াস

মধুসূদন রায়, ২৪শে অক্টোবর : 
গতকাল ধুপগুড়ির নতুন শালবাড়ির এক দুস্থ পরিবারের পাশে এসে দাড়ালো প্রয়াস।   প্রয়াস সাথী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফে দুস্থ পরিবারের গৃহকর্তা সেরাজুল হকের চিকিৎসার জন্য অর্থ দিতে এগিয়ে এলো প্রয়াস। 
প্রয়াস সাথী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে জানা যায় ধুপগুড়ি নুতুন শালবাড়ির স্বামী-স্ত্রী সহ একটি ছোট্ট পরিবারের দিন কাটে  অত্যন্ত অভাব অনটনের মধ্য দিয়ে।  বিগত চার বছর ধরে সেরাজুল হকের স্ত্রী আমিনা বেগম গলার ক্যান্সারে ভুগছেন, বিছানা থেকে ঠিকমতো উঠতে পারে না তিনি, এবং তার গলায় একটা পাইপ বসানো রয়েছে যার সাহায্যে তিনি বেঁচে আছেন। বাড়ির কর্তা সেরাজুল হকও টি.বি রোগে আক্রান্ত। দিন মুজুরি করে কোনো রকম পেটের ভাত টুকু জোগার করেন তিনি। বেশির ভাগ সময় স্ত্রী-এর দেখাশোনা করতে হয় বলে তেমন করে কাজেও যেতে পারেন না।অথচ সংসারের অনটনের মধ্য দিয়েও স্ত্রীর গলার পাইপ পাল্টাতে হয় কিছু দিন পর-পর। অনেক কষ্ট করে মাঝে মাঝে পাল্টান তার স্ত্রীর গলার পাইপ। কিন্তু  কোন সময় সংসারের অভাবের কারনে ঠিক সময় মতো পাল্টাতে পারেন না এবং ঠিক সময় মতো গলার পাইপ না পাল্টানোর ফলে মহিলার অবস্থা আরও শোচনিয় হয়ে উঠে।
আজ এই পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়ায় প্রয়াস সাথী ওয়েলফেয়ার অর্গানাইজেশন। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code