Advertisement

বাসন্তিরহাটে পূজা কমিটিগুলিকে পুরস্কার ও স্মারক সন্মান দিল ব্যবসায়ী সমিতি

Advertisement
মিহির সরকার,বাসন্তীরহাট,১০/১০/১৯ , 
বাসন্তিরহাট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বাসন্তিরহাট ও সংলগ্ন এলাকার পূজা কমিটিগুলিকে নিয়ে যে বিসর্জন শোভাযাত্রা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল আজ তার পুরস্কার ও স্মারক সন্মান তুলে দেওয়া হয় বিজয়ী পুজা কমিটিদের। এই শোভাযাত্রায় প্রথম স্থান অধিকার করে ‘বাসন্তিরহাট স্কুল রোড দুর্গা পুজা কমিটি’, দ্বিতীয় স্থান সাতকুড়া সুকান্ত সঙ্ঘ ও তৃতীয় স্থান অধিকার করে অগ্রগামী যুব সঙ্ঘ(আশ্রম) । এবং বিজয়ীদের সাথে সাথে অংশগ্রহনকারী সকল পুজা কমিটিদের স্মারক সন্মান প্রদান করা হয়। বাসন্তীর হাটের প্রবীণ শিক্ষক ও বাসন্তীরহাট কুমুদিনী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শ্রী বিমল চন্দ্র বর্মণ মহাশয় জানান এই ধরনের প্রতিযোগিতা মূলক শোভাযাত্রা শৃঙ্খলার সাথে সাথে পরবর্তীতে আরও ভাল করার জন্য পুজা কমিটিদের উৎসাহ প্রদান করে।
Sponsored Recommendations
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

মন্তব্যসমূহ