Sangbad Ekalavya
বর্তমানে পশ্চিমবঙ্গের সব থেকে বড় সমস্যার মধ্যে একটি হল বেকারত্ব। সমীক্ষা করে দেখা গেছে বর্তমানে পশ্চিমবঙ্গের বেকার সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গেছে। পশ্চিমবঙ্গকে বেকারত্ব মুক্ত করতে রাজ্য সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতৃত্বে যুবশ্রী প্রকল্পের শুভারম্ভ হয়। এই প্রকল্পের আওতায় থাকা যুবকরা প্রতি মাসে দেড় হাজার টাকা করে রাজ্য সরকার পক্ষ থেকে পাবেন এবং শুধু তাই নয় কোন চাকরির ক্ষেত্রেও তারা এ প্রকল্পের জন্য অগ্রাধিকার পাবেন বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন।

কিন্তু এমপ্লয়পমেন্ট ব্যাঙ্ক মেম্বার ইউনিয়ন দাবি তুলেছে- "ভাতা নয় ,কাজ চাই"। এই দাবিতে গত ২০ আগস্ট আন্দোলন এ সামিল হয় কোচবিহারের যুবশ্রীরা। আজ প্রায় ১০০ জনের উপস্থিতিতে পশ্চিমবঙ্গ রাজ্য এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থীর কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমায় স্থায়ী ব্লক সমিতি গঠিত হয় ।
জেলা সভাপতি কুদ্দুস আলম এবং কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ এর উপস্থিতিতে জগদীশ বর্মন কে সভাপতি , রঞ্জিত বর্মনকে সম্পাদক এবং রবীন্দ্র বর্মনকে কোষাধ্যক্ষ পদে নির্বাচন করা হয়।
জেলা সভাপতি কুদ্দুস আলী জানান- 'আমাদের একটাই দাবী- 'ভাতা নয়, কাজ চাই' আর এই কাজের জন্য আমরা ক্রমশ সংঘবদ্ধ হচ্ছি, আগামীতে প্রতিটি ব্লকে ব্লকে সংগঠন তৈরি করা হবে।

Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ