Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাদ্রাসা থেকে ফেরার সময় দুর্ঘটনায় মৃত ছাত্রী

অমিত সরকার,রতুয়া,২ সেপ্টেম্বরঃ

মৃত ইয়াসদানী আক্তারের আত্মীয় জুলফিকার আলী জানান, এরা তিনজনই সম্পর্কে কাকাতো ভাই বোন। বাড়ি রতুয়া-১ ব্লকের বলদিয়া পুকুর গ্রামে । তিনজনই ভাদো বটতলা আদর্শ হাই মাদ্রাসার পড়ুয়া। একসাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভাদো স্ট্যান্ডের কাছে দুর্ঘটনাটি ঘটে।

সামসীর দিক থেকে এক ম্যাটাডোর রতুয়ার অভিমুখে আসছিল এবং রতুয়া থেকে সামসীর অভিমুখে এক পিকআপ ভ্যান দ্রুত গতিতে যাচ্ছিল ঠিক সে সময় ওই দুই গাড়ি পাশ কাটাতে গিয়ে এই তিনজনকে সজোরে ধাক্কা মারে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ইয়াজদানী আক্তারের এবং আহত হয় সেলিম আক্তার ও সামির আক্তার।

রতুয়া গ্রামীণ হাসপাতালে, পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code