সংবাদ একলব্য, ২২ আগস্টঃ পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাইক চালকের। জানা গিয়েছে, চালকের নাম প্রদীপ রুদ্র (২০)।ময়নাগুড়ির গোবিন্দনগরের বাসিন্দা । গতকাল ভোরে ময়নাগুড়ি-জলপাইগুড়ি সড়কে সুভাষনগরের কাছে তাঁকে উদ্ধার করে পুলিশ। ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ